২৫শে ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের বহুল পঠিত প্রথম শ্রেণির বাংলা সংবাদপত্র স্যন্দন পত্রিকার উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে মূলত একাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে আলোচনা করা হয় সংবাদ মাধ্যমের সামনে। এদিন স্যন্দন পত্রিকার ডিরেক্টর, অভিষেক দে জানান আগামী ২৫ ডিসেম্বর, ২০২১ শনিবার রাজধানীর আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে সকাল আটটায় এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হবে এবং এদিন এই আসরের উদ্বোধন করবেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে থাকবেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রুপম রায় এবং স্কুল অফ সায়েন্স-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। তাছাড়া এদিন রাজ্যের ৩ জন ক্রীড়া সাংবাদিক দুলাল চক্রবর্তী, অনির্বাণ দেব ও কল্যাণ দেবনাথকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান। পাশাপাশি আগামী ২৫শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা একাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতার ক্রীড়ানুষ্ঠান তুলে ধরেন সাংবাদিকদের সামনে , তিনি বলেন ফাইনাল ম্যাচের শেষে হবে পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে আসরে সুদৃশ্য ট্রফি সহ চ্যাম্পিয়ন দলকে দুই হাজার টাকা, রানার্স-আপ দলকে দেড় হাজার টাকা ও ম্যান অফ দ্যা টুর্নামেন্টকে এক হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে বলেও জানা তিনি। একাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি আসরও রাজধানী আগরতলা কেন্দ্রিক হবে। এতে রাজ্যের মিডিয়া হাউসে কর্মরত সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং ভিডিও এডিটর-রা অংশ নিতে পারবেন। আসরে অংশ নিতে ইচ্ছুক দলগুলিকে সর্বাধিক ৮ জন খেলোয়াড়ের তালিকা ও খেলোয়াড়দের পরিচয় পত্র সহ আগামী ২৩ ডিসেম্বর রাত ৮টার মধ্যে স্যন্দন ভবনে এন্ট্রি জমা করার আহবান করা হয়েছে স্যন্দন পত্রিকার পক্ষ থেকে । এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরিন্দম দে (ডিরেক্টর, স্যন্দন পত্রিকা) অরিন্দম চক্রবর্তী (ক্রীড়া সাংবাদিক, স্যন্দন পত্রিকা)।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...