Home Uncategorized৪ঠা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নবম ও একাদশ শ্রেনীর পরীক্ষা জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

৪ঠা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নবম ও একাদশ শ্রেনীর পরীক্ষা জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

by janatar kalam

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ৪ঠা ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নবম এবং একাদশ শ্রেণির ষান্মাসিক পরীক্ষা। কিছুদিন আগে এই পরীক্ষাসূচী নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল যার কারনে আজ রাজ্যের সমস্ত ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে রাজ্য মহাকরণে শিক্ষামন্ত্রী পক্ষে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে চুল ছেড়া বিশ্লেষণ হয় এবং সর্বসম্মতিক্রমে শিক্ষা দপ্তরের সূচী অনুযায়ীই এই পরীক্ষা যথাসময়েই শুরু হবে এবং ৮০ নম্বরেই পরিক্ষা হবে বলে জানান। তাছাড়া এদিন ছাত্র সংগঠনগুলি দাবী রাখেন যদি আগামীদিনে কোভিড পরিস্থিতি অস্বাভাবিক হয় তাহলে আলোচনাক্রমে যেন সিদ্ধান্ত নেওয়া হয় বলে তারা দাবী রাখেন, শিক্ষামন্ত্রী তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে আশ্বস্ত করেন।

You may also like