Connect with us

Uncategorized

মঙ্গলবার থেকে শুরু হলো অনূর্ধ্ব 15 ক্রিকেটের ফাইনাল ম্যাচ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে শুরু হলো under 15 ক্রিকেটের ফাইনাল ম্যাচ।
তিনদিনের এই ফাইনাল ম্যাচে এম.বি.বি স্টেডিয়ামে মুখোমুখি হয় ক্রিকেট অনুরাগি ও প্রগতি প্লে সেন্টার। এদিনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিসিএ সভাপতি ডঃ মানিক সাহা। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান বিগত দিনগুলিতে করোনা ভাইরাসজনিত কারনে এই ম্যাচ স্থগিত ছিল, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকার কারনে সর্বসম্মতিক্রমে এই খেলা হচ্ছে এবং এখন রাজ্যের খেলোয়াড়রা বিসিসিআই আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে সুতরাং রাজ্যের খেলোয়াড়রা দেশের হয়ে খেলে রাজ্যের নাম আরও উজ্জ্বল করবে বলে আশা ব্যাক্ত করেন।