ড্রেইন থেকে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানীর পোস্ট অফিস চৌমুহনি সংলগ্ন সিং পাড়া এলাকার রাস্তার পাশের ড্রেইন থেকে উদ্ধার নবজাতক এক শিশুর মৃতদেহ। এইদিন সকালে স্থানীয়রা নবজাতক এক শিশুর মৃতদেহ দেখতে পায় ড্রেনে পরে থাকতে অবস্থায়। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমায় সাধারন মানুষ।খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিংবা পুলিশ কেউই বলতে পারছেনা কি করে এই নবজাতক শিশুর মৃতদেহ রাস্তার পাশের ড্রেইনে এসেছে। তবে এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি নার্সিং হোম । পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার পুলিশ কতটা দূর এগিয়ে নিজ ভূমিকা পালন করতে পারে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...