পরীক্ষা স্থগিত করার ফলে বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা- এন এস ইউ আই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ৬ সেপ্টেম্বর থেকে ডিগ্রী, ডিপ্লোমার যথাক্রমে ষষ্ঠ, অষ্টম এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নির্ধারিত হয়েছিল। ২৩ আগস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য নোটিস ঘোষণা করেছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। পরীক্ষা বাতিলের কারণ হিসেবে বলা হয়, যেহেতু ২৫ আগস্ট থেকে রাজ্য সরকার কর্তৃক সব কলেজ খুলে ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই অনলাইনে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ছাত্ররা অনলাইনে পরীক্ষা দেবার জন্য পরীক্ষা ফি এবং যাবতীয় পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। এখন পরীক্ষা স্থগিত করার ফলে বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা। আচমকা নির্ধারিত পরীক্ষা বাতিল করে বিপাকে ফেলে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, মাস্টার ডিগ্রী প্রবেশিকা পরীক্ষা, বি.এড পরীক্ষার ভর্তির সময় চলে যাচ্ছে। ফলে ডিগ্রীর বার্ষিক সেমিস্টারের ছাত্রছাত্রীরা ভর্তি থেকে বঞ্চিত হবে বলে সাংবাদিক সম্মেলন করে অভিমত ব্যক্ত করা হচ্ছে। তাই ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নিতে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের এন এস ইউ আই নেতা শিবম সাহা সাংবাদিক সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...