পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উপস্থিতিতে রাজ্যের উদয়পুরেও পালিত হলো ৭৪ তম স্বাধীনতা দিবস

Date:

জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- সারা দেশের সাথে উদয়পুরেও যথা যোগ্য মর্যাদায় ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হয় l উদয়পুর কে বি আই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l এর পর মন্ত্রী কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন l এই দিনে মন্ত্রী দেশের সেবায় যারা আত্ম বলিদান করেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান l স্বাধীনতার ৭৪ তম বর্ষে দেশের অখণ্ডতা রক্ষার জন্য দেশের কেন্দ্রীয় সরকারের ভূমিকায় রাজ্য সরকারের পক্ষ থেকে সাধুবাদ জানান l এছাড়া ,রাজ্যের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা প্রকল্পের বাস্তবায়নের চিত্র তুলে ধরেন মন্ত্রী l এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে l এই কাজে রাজ্যের সকল অংশের জনগণকে সামিল হওয়ার আবেদন জানান মন্ত্রী l এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, জনপ্রতিনিধি সহ ,জেলা শাসক , জেলা পুলিশ সুপার ও মহকুমা শাসক ও অন্যান্য আধিকারিকগণ l

Share post:

Subscribe

Popular

More like this
Related

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...