ট্রেন পরিষেবার পরে শুরু হতে চলেছে বিমান পরিষেবা বিভিন্ন বিমান সংস্থাকে তৈরী থাকার নির্দেশ কেন্দ্রের

Date:

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ট্রেন পরিষেবার পরে শুরু হতে চলেছে বিমান পরিষেবা । বিভিন্ন মেট্রো শহরের বিমানবন্দরগুলি ও বিমানসংস্থাগুলিকে তৈরি থাকতে বলেছে কেন্দ্র। কথা হয়েছে রাজ্যগুলির সঙ্গেও । করোনা পরবর্তী পরিস্থিতিতে যখন যাত্রীরা বিমানে চড়বেন , তখন বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তাদের। এব্যাপারে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক একটি বিজ্ঞপ্তিও জারি করবে বলে খবর। এ নিয়ম শুধু যাত্রীরা নয় মেনে চলতে হবে বিমান সংস্থার কর্মীদের ও । তাছাড়া বিমান বন্দরে ঢোকা ও বেরোবার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি প্রতিটি বিমানবন্দরে আইসোলেশন জোন ও চিকিৎসার উপযুক্ত সরঞ্জাম রাখ হবে বলে জানা গিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...