নেশাবিরোধী অভিযানে বড় সাফল্য পেল রাজ্যের প্রশাসন, উদ্ধার ব্রাউন সুগারসহ নগদ ৩৭,২০০ টাকা

Date:

নেশাবিরোধী অভিযানে আবারো বড় সাফল্য পেল রাজ্যের প্রশাসন । ঘটনা খয়েরপুর পুরাতন আগরতলা এলাকায় । গোপন সূত্রের ভিত্তিতে খয়েরপুর ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে যে খয়েরপুর পুরাতন আগরতলা এলাকার প্রলব দাসের বাড়িতে কিছু নেশা সামগ্রী পাওয়ার সম্ভাবনা আছে বলে । সেই সূত্রের ভিত্তিতে খয়েরপুর ফাঁড়ির পুলিশ ও ২১নং ব্যাটেলিয়ন আসাম রাইফেলসের জওয়ানদের যৌথ উদ্যোগে প্রলব দাসের বাড়িতে ও এলাকায় তল্ল্যাসি চালায় । সেখানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি প্যাকেট উদ্ধার করে, সেই প্যাকেটে কিছু পাউডার জাতীয় পদার্থ উদ্ধার হয় সেটা ব্রাউন সুগার হতে পারে বলে ধারণা পুলিশের ,পাশাপাশি কিছু ভারতীয় টাকা উদ্ধার হয় যেটা আনুমানিক ৩৭হাজার ২০০ টাকার মত বলে জানান খয়েরপুর থানার পুলিশ আধিকারিক । এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো জালে তুলতে পারেনি পুলিশ । ঘটনার তদন্ত চলছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...