দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ) নীতি মামলায় নতুন মোড়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের করা আবেদন নিয়ে আগামী ৪ মে শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট। সিবিআই ট্রায়াল কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেছে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সহ ২১ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বুধবার শুনানিতে হাইকোর্ট অভিযুক্তদের শেষ সুযোগ দিয়ে শনিবারের মধ্যে জবাব দাখিল করতে নির্দেশ দেয়। পাশাপাশি ট্রায়াল কোর্টের সম্পূর্ণ নথিপত্র তলব করা হয়েছে।

এদিনের শুনানিতে কেজরিওয়াল ও সিসোদিয়া উপস্থিত হননি। তাঁরা আদালতকে জানিয়ে দেন, বিচারকের সামনে হাজির হবেন না এবং মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের পথ অনুসরণ করবেন। প্রাক্তন আপ বিধায়ক দুর্গেশ পাঠকও একই ধরনের বার্তা আদালতে পাঠান।

এদিকে, হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ (ইন্টারিম স্টে) প্রত্যাহারের আবেদনেও নোটিস জারি করেছে। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর পক্ষ থেকে ট্রায়াল কোর্টের রায়ে সংস্থার বিরুদ্ধে করা মন্তব্য মুছে ফেলার আবেদনও ৪ মে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ট্রায়াল কোর্ট সমস্ত অভিযুক্তকে অব্যাহতি দিয়ে বলেছিল, মামলাটি বিচারিক পর্যবেক্ষণে টিকতে পারেনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...