পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর প্রচার শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। মঙ্গলবার পরিচালিত এই পরীক্ষাকে পাকিস্তান তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

আইএসপিআর জানায়, এই উৎক্ষেপণটি সেনাবাহিনীর রকেট বাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে পরীক্ষার সুনির্দিষ্ট স্থান ও সময় প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের দাবি, ফতেহ-২ ক্ষেপণাস্ত্রটি উন্নত দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এটি তাদের সামরিক শক্তিকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে। এই পরীক্ষা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টারই অংশ বলে জানিয়েছে আইএসপিআর।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...

তপশিলি সম্প্রদায়ের উন্নয়নে জোর, ভার্চুয়াল বৈঠকে মন্ত্রী সুধাংশু দাসের দিকনির্দেশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের...