সার্বভৌমত্বে আপস নয়, বিদেশি হস্তক্ষেপে কড়া বার্তা মেক্সিকোর প্রেসিডেন্টের

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয় এবং বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে তিনি কড়া অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্য দেশের সঙ্গে সহযোগিতা অবশ্যই মেক্সিকোর সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইনের সীমার মধ্যে থাকতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠলেও সাম্প্রতিক এক ঘটনায় বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া প্রদেশে সম্প্রতি একটি অভিযানে বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন শেইনবাউম। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অংশগ্রহণ মেক্সিকোর আইনের লঙ্ঘন হতে পারে।

রবিবার চিহুয়াহুয়ায় এক গাড়ি দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের দুই কর্মী নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া প্রশিক্ষক ছিলেন। তবে একটি মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছে, তারা সিআইএ’র সদস্য এবং মাদকবিরোধী অভিযানে যুক্ত ছিলেন।

এর আগে ২২ এপ্রিলও প্রেসিডেন্ট শেইনবাউম জানান, উত্তর মেক্সিকোয় একটি গোপন মাদক ল্যাব ধ্বংসের অভিযানে মার্কিন সিআইএ এজেন্টদের অংশগ্রহণ সম্পর্কে ফেডারেল সরকার অবগত ছিল না। তিনি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বচ্ছতা ও আইনি কাঠামোর প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর জোর দেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পশ্চিমবঙ্গে পিডিএস দুর্নীতিতে ইডির বড় অভিযান, একাধিক জায়গায় তল্লাশি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে চলমান নির্বাচনের মধ্যেই রেশন...

৪০ বছর পরও চেরনোবিলের ক্ষত: নিরাপদ পারমাণবিক ব্যবহারের বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :-চেরনোবিল বিপর্যয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে...

‘ভুল দলে ছিলাম’—বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক চাড্ডা

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত...

আগরতলা পুরভোটে প্রস্তুতি শুরু, কর্মীদের সঙ্গে কৌশল বৈঠক মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী অধ্যাপক ড....