ত্রিপুরায় বড়সড় সাফল্য প্রশাসনের, বনভূমিতে ধ্বংস লক্ষাধিক গাঁজা গাছ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বৃহৎ মাপের মাদকবিরোধী অভিযান চালানো হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে ধানপুর, ইন্দুরিয়া, কচ্ছখালা ও ধানমুড়া এলাকার বনভূমিতে ব্যাপক তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালীন বনভূমির প্রায় ২০০ একর এলাকাজুড়ে অবৈধভাবে চাষ করা আনুমানিক ৬ লক্ষ গাঁজা গাছ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধার ও ধ্বংস করা গাঁজা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এই অবৈধ চাষ ৬৫ নম্বর প্লটের বনভূমিতে পরিচালিত হচ্ছিল।

যৌথভাবে পরিচালিত এই অভিযানে অংশ নেয় সোনামুড়া, মেলাঘর ও কলমচৌড়া থানার পুলিশ, ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ, ৯ম, ১১তম ও ১৪তম ব্যাটালিয়ন টিএসআর, সোনামুড়া মহকুমা বন দপ্তর, ডিসিএম সোনামুড়া, আগরতলা আসাম রাইফেলস সহ বিভিন্ন সহযোগী নিরাপত্তা ও প্রশাসনিক সংস্থা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বনভূমিতে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...