বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে ত্রিপুরা কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-জনজাতি আন্দোলনের পথিকৃৎ ও ব্রিটিশ বিরোধী সংগ্রামের কিংবদন্তি নেতা শহীদ বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের উদ্যোগে তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। সকলেই একসুরে জানান, বিরসা মুন্ডার জীবনদর্শন, আত্মত্যাগ ও আদিবাসী অধিকার আন্দোলনের চেতনা আজও সমাজকে দিশা দেখায়। বিশেষত নতুন প্রজন্মের কাছে তিনি সংগ্রামের প্রতীক ও অনুপ্রেরণার উৎস।

নেতৃত্বের বক্তব্যে উঠে আসে—জল, জঙ্গল, জমির অধিকার রক্ষায় বিরসা মুন্ডার লড়াই ইতিহাসে চিরঅমলিন। তাঁর স্বপ্নের সমাজ গড়ার দায়িত্ব আজকের যুবসমাজকেই এগিয়ে বহন করতে হবে।

অনুষ্ঠানের শেষে দুই মিনিট নীরবতা পালন করে শহীদ বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলেই। দিনটি পালন করা হয় শান্ত, মর্যাদাপূর্ণ ও আবেগঘন পরিবেশে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...