আহমেদাবাদ টেস্টে ইনিংস ও ১৪০ রানে দুর্ধর্ষ জয় ভারতের, সিরিজে ১–০ লিড

Date:

জনতার কলম ওয়েবডেস্ক:- আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ে সর্বাঙ্গীণ পারফরম্যান্সে তিন দিনেই ম্যাচ শেষ করল স্বাগতিক দল।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ রানে গুটিয়ে দেওয়ার পর ভারত নিজেদের ইনিংস ঘোষণা করে ৪৪৮ রানে। কে.এল. রাহুল, রবীন্দ্র জাদেজা ও অভিষিক্ত ধ্রুব জুরেলের শতরান ভরসায় ভারত ২৮৬ রানের বিশাল লিড নেয়।

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ক্যারিবীয় ব্যাটাররা। মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় দল। মহম্মদ সিরাজ ও জাদেজার নেতৃত্বে ভারতীয় বোলাররা অবিরাম চাপ সৃষ্টি করে তৃতীয় দিনেই ম্যাচে বড় জয় নিশ্চিত করেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ১০ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...