জিবিতে ফের রোগী থেকে টাকা চুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিবি হাসপাতালে চোর ছিনতাইবাজদের উৎপাত চলছেই। একেতো চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ। এখন টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার নিয়ে জিবি তে যাওয়াটাই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই ঘটছে চুরির ঘটনা। অম্পি থেকে মঙ্গলবার এক মহিলা জিবি হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার পর দেখেন উনার হাত ব্যাগে রাখা ছোট মানি ব্যাগটি নেই।

তাতে ১৪ হাজার টাকা ও মহিলার বাড়ির আলমারির দুইটি চাবি ছিল। প্রিয়াঙ্কা দাস নামে ওই মহিলা চুরির ঘটনা আঁচ করতে পেরে বেসরকারি সিকিউরিটি কর্মী ও টিকিট কাউন্টারে থাকা কর্মীদের জানান। তারা কোনো রকম সহযোগিতা না করে শুধু এইটুকুই পরামর্শ দেন থানায় জানানোর জন্যে। সেই অনুযায়ী নিরুপায় হয়ে প্রিয়াঙ্কা জিবি ফাঁড়িতে পুরো ঘটনা জানান। যদিও কাওকে আটক করার খবর নেই।

আশ্চর্যের বিষয় হলো জিবি তে চুরি ছিনতাই এর ঘটনা নতুন নয়। অথচ টিকিট কাউন্টারের সামনে প্রতিদিন এতো লোকের ভিড় থাকা স্বত্তেও এখানে নাকি সিসি ক্যামেরা নেই। তাছাড়া বেসরকারি নিরাপত্তা কর্মীরা কখনোই চোর ছিনতাইবাজদের পাকড়াও করতে পারে না। তাই স্বাভাবিক ভাবেই জিবি তে চুরি ছিনতাই এর ঘটনার সঙ্গে বড় একটি চক্র জড়িত কিনা তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...