চতুর্থ টেস্টে খেলবেন জসপ্রীত বুমরা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ইংল্যান্ডের ১০ ল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলবেন জসপ্রীত বুমরা। ম্যাচ শুরুর দু’দিন আগেই জানিয়ে দিলেন ভারতীয় দলের এক ক্রিকেটার। পাঁচ টেস্টের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা শুভমন গিলেরা চাইছেন পুরো শক্তির বোলিং আক্রমণ নিয়ে ম্যাঞ্চেস্টার টেস্ট খেলতে।

চোটের জন্য চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন আর্শদীপ সিং এবং নীতীশ রেড্ডি। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় দলে ডাকা হয়েছে অংশুল কম্বোজকে। হালকা চোট রয়েছে আকাশদীপেরও। এই পরিস্থিতিতে ভারতীয় শিবিরের ভরসা সেই বুমরাই। সোমবার মহম্মদ সিরাজ সাংবাদিকদের বলেছেন, ‘জসপ্রীত ভাই খেলবে। আমাদের বোলিং আক্রমণেহয়তো কিছু পরিবর্তন হবে। তবে লক্ষ্য একই থাকবে। সঠিক জায়গায় বল রাখতে চাই আমরা।’ চাপ কমানোর জন্য বুমরাকে পাঁচটি টেস্টে খেলানোর অনুমতি দেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা।

ইংল্যান্ড সফরের আগেই জানা গিয়েছিল, তিনটি টেস্টে খেলবেন বুমরা। বেন স্টোকসদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয় বুমরাকে। আবার তৃতীয় টেস্ট খেলেন। লর্ডসে হেরে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। চতুর্থ টেস্টের আগে আট দিন বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। তাছাড়া ম্যাঞ্চেস্টার টেস্টে হারলে সিরিজ হাতছাড়া হবে শুভমনদের। সম্ভবত সেই কারণেই ঝুঁকি নিতে চাইছেন না গৌতম গম্ভীররা। ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের পরিকল্পনা করা হচ্ছে বুমরাকে ধরেই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...