এবছর লাল বাহাদুর ক্লাবের পুজোর থিম ‘বসতি’! অনুষ্ঠিত হলো খুঁটিপূজা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার লাল বাহাদুর ক্লাবের উদ্যোগে আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে খুঁটিপূজা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এবারের পুজোর থিম রেখেছে ‘বসতি’। মূলত দর্শনার্থীদের আকর্ষিত করতে বিভিন্ন ধরনের চমক থাকে তাদের পুজো প্যান্ডেলে প্রতিবছরই। ৪০ লক্ষ টাকা বাজেটে এ বছর তাদের পূজো প্যান্ডেল তৈরি হচ্ছে।

এদিন খুঁটি পূজা অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচাৰ্য উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, শুধু দুর্গাপূজা নয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড লাল বাহাদুর নিজেদেরকে জড়িয়ে রাখে। পাশাপাশি এদিন তিনি নারী স্বশক্তিকরণের বিষয়টিও তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান সময়ে গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। সমাজে নারীদের অবস্থান সবসময় পূজনীয়। ত্রিপুরাতেও বিগতদিনে নারীদের দমিয়ে রাখা হতো বলে দাবি করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্য ক্লাবের সদস্যরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...