শুধু দেশেই নয় ত্রিপুরার আনারস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে: বিদ্যুৎ মন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু দেশেই নয় ত্রিপুরার আনারস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। চাহিদাও বাড়ছে ত্রিপুরার আনারসের। গত সাত বছরে রাজ্য থেকে দুবাই, ওমান এবং কাতারে ৭৩.১৫ মেট্রিক টন আনারস রপ্তানি হয়েছে। কুমারঘাটে আনারস উৎসবে যোগ দিয়ে জানালেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। শনিবার কুমারঘাটের গীতাঞ্জলী অডিটোরিয়ামে রাজ্য উদ্যান

ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের উদ্যোগে আনারস উৎসবের আয়োজন করা হয়। আনারস নিয়ে গর্ব রয়েছে রাজ্যের। আনারস চাষিদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে গত সাত বছরে। এদিনের আনারস উৎসবের সহযোগিতায় ছিল ইয়ং ডার্লং এসোসিয়েশন। এই উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মন্ত্রীর সঙ্গ পেয়ে আনারস চাষিরা আপ্লুত হয়ে পরেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী সুধাংশু দাস ও বিধায়ক ভগবান দাস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...