অবৈধ কফ সিরাপ সহ ধৃত এক বাংলাদেশি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশিরা এখন শুধু অনুপ্রবেশ করেই খান্ত থাকছে না, অবৈধ নেশা সামগ্রী পাচারেও হাত পাকাচ্ছে অনুপ্রবেশকারীরা। গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ির পুলিশ লংকামুরা এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে কফ সিরাপ সহ আটক করে! পরবর্তীতে ওই যুবককে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন থানার সেকেন্ড ইন কমান্ড শ্যাম শঙ্কর রিয়াং।

ধৃত যুবককে জোর জিগ্লাসাবাদ চালানো হয়েছে। তার কাছ থেকে ২৫ টি অবৈধ কফসিরাপের বোতল পাওয়া যায়। ধৃত যুবক কেন, কোন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে, কোথা থেকে কফ সিরাপগুলি সংগ্রহ করেছে তা জানতে চাইছে পুলিশ। সারা রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। যা দেশের জন্যে ঝুঁকির কারণ বলে মনে করেন সচেতন নাগরিকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...