কিশোরীদের সুন্দর জীবন উপভোগ করার সুযোগ করে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে: বনমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিশোরীদের স্বচ্ছ, সুন্দর, স্বাভাবিক জীবন উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য সমাজের প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে। আজ খোয়াই নতুন টাউনহলে দু’দিনব্যাপী খোয়াই জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরীদের সচেতন করে তোলাই রাজ্য সরকারের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন আজকের কিশোরীরাই বড় হয়ে সাহিত্য, সংস্কৃতির পীঠস্থান খোয়াই জেলাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।

জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায় বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে মহিলা ও পুরুষ উভয়কেই সমানভাবে দায়িত্ব নিতে হবে। মেয়েদের আরও বেশি শিক্ষিত ও আত্মনির্ভর করে গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, জিলা পরিষদের সদস্য অনুকূল দাস প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন খোয়াই বালিকা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল কৃষ্ণা দাস। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা। দু’দিনের এই অনুষ্ঠানে খোয়াই জেলার ১০৪টি বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ৫১০ জন বালিকা সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, ক্যুইজ প্রভৃতি সহ ১৯টি বিভাগে অংশগ্রহণ করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...