ইরান থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনায় ভারতকে ধন্যবাদ নেপাল শ্রীলংকার

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- শ্রীলঙ্কা সরকারও ইজরায়েলের সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্রের চলমান সংঘাতের মধ্যে ইরান থেকে শ্রীলঙ্কার নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সময়োপযোগী সহায়তার জন্য ভারত সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রক শনিবার X-হ্যান্ডেলে একটি পোস্ট মারফ জানিয়েছে, ভারতের অপারেশন সিন্ধু অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে দৃঢ় এবং স্থায়ী অংশীদারিত্বের উপর জোর দেয়।

পোস্টটিতে লেখা হয়েছে, “ভারতীয় নাগরিকদের পাশাপাশি ইরান থেকে শ্রীলঙ্কার নাগরিকদের বের করে আনতে সময়োপযোগী সহায়তার জন্য শ্রীলঙ্কা ভারত সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

শনিবারের শুরুতে, ইরানে ভারতীয় দূতাবাস বলেছিল যে তারা নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। নেপাল এবং শ্রীলঙ্কা সরকারের অনুরোধের কারণেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে।

ভারতীয় দূতাবাসের পকশ থেকে X হ্যান্ডেলে লেখা হয়েছিল, “নেপাল ও শ্রীলঙ্কা সরকারের অনুরোধে, ইরানে ভারতীয় দূতাবাস নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের ইরান ইরান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাবে।”

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী ইরানে অবস্থানরত শ্রীলঙ্কান নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য একটি নোটিশও জারি করেছিলেন আগেই। বিজ্ঞপ্তিতে লেখা ছিল, “ইরানে অবস্থানরত শ্রীলঙ্কান নাগরিকদের জন্য বিজ্ঞপ্তি। বিদেশ, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রক ইরানে অবস্থানরত সকল শ্রীলঙ্কানকে জানাচ্ছে যে, শ্রীলঙ্কা সরকার ভারত সরকারের সঙ্গে ইরান ত্যাগ করতে ইচ্ছুক শ্রীলঙ্কার নাগরিকদের ফ্লাইটের ব্যবস্থা করেছে।

ইরান ত্যাগ করতে ইচ্ছুক যে কোনও শ্রীলঙ্কান তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে অথবা নিম্নলিখিত জরুরি যোগাযোগ নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন: +৯৮ ৯০১ ০১৪ ৪৫৫৭; +৯৮ ৯১২ ৮১০ ৯১১৫; +৯৮ ৯১২ ৮১০ ৯১০৯।”

সংঘাত-কবলিত ইরানে আটকে পড়া ২৯০ জন ভারতীয়কে নিয়ে আরও একটি বিশেষ বিমান শনিবার রাতে নয়াদিল্লিতে নিরাপদে অবতরণ করেছে। এর ফলে অপারেশন সিন্ধু’র অধীনে মোট ১,১১৭ জনকে ভারতে ফেরানো সম্ভব হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...