শাহজাহানের পরিবারকে রক্ষা করতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ প্রদেশ যুব কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির লোকেরা যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের পরিবারকে বাড়ি থেকে উঠে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এই অভিযোগ প্রদেশ যুব কংগ্রেসের। তারই প্রতিবাদ জানিয়ে ত্রিপুর প্রদেশ যুবক কংগ্রেস এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল মঙ্গলবার রাজ্য মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন দেয়। তাদের বক্তব্য যদি শাহাজান ইসলাম কোন ভুল করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে।

তার পরিবারের কি দোষ? কেন তার স্ত্রী ও ৮ মাসের শিশু বাড়ি ছাড়া হবে? শাহজাহান এর বাবা ও ভাইকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর ঘটনারও নিন্দা জানান তারা। সার্বিক বিষয় নিয়ে মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন দেওয়া হয় বলে জানান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা।

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধ এর কাছে দাবি সনদ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, শাহজাহান হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের পর সে এখন পালিয়ে যাচ্ছে। পুলিশ তার বাবা এবং বড় ভাইকে নিয়ে হাজতে রেখেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...