ফের জেল পুলিশে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ-অবরোধ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- থমকে আছে জেল পুলিশ নিয়োগের পক্রিয়া। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত নিয়োগ পক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি ২০২২ এর ডিসেম্বরে ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়েছিল। তার পর থেকে এখন পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়নি। মোট ২৪৯টি পদ রয়েছে। চাকরি প্রত্যাশীরা মঙ্গলবার আই জি প্রিজন এর সঙ্গে দেখা করতে আসেন কিন্তু আইজি কে না পেয়ে তার অফিস থেকেও কোন সদুত্তর পাননি।

শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে আই জি প্রিজন এর কার‍্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেন তারা। তাদের দাবি কেন এত দেরি করা হচ্ছে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। এদিকে রাস্তা অবরোধ এর খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগেও বহুবার জেল পুলিশে চাকরি প্রত্যাশীর আই জি প্রিজন এর কার‍্যালয়ে আসেন দাবি জানান। কিন্তু প্রায় তিন বছরে এখনো লিখিত পরীক্ষাই নেওয়া হয়নি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...