আবারো ব্রাউন সুগারের নেশায় প্রাণ গেল এক তরতাজা যুবককের

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আবারো ব্রাউন সুগারের নেশায় প্রাণ গেল এক তরতাজা যুবককের। মৃতের নাম দীপঙ্কর দত্ত, বাড়ি – আগরতলা দূর্গা চৌমুহনী এলাকায়। ৩২ বছরের এই যুবক গত ৫/৬ বছর ধরে। নেশা করে আসছে বলে জানান তার ভাই। নেশা করার টাকার জন্য বাড়িতে ন অত্যাচার করতো। এক সময় বাড়ি থেকে বেড়িয়ে যায়। এদিক ওদিক নেশা করে এ পড়ে থাকতো। দীপঙ্কর দত্তকে কয়েক – বার জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ন ভর্তি করিয়েও কাজ হয়নি। হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানায় ভাই। একবার নেশামুক্ত কেন্দ্রে ভর্তিও করানো হয়।

তিন মাস সেখানে থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে আসে। কিছুদিন যাবার পর আবার সেই অবস্থা। নেশার গভীরে চলে যায় সে। জিবি হাসপাতালের সামনে দাঁড়িয়ে মৃতের নাম দীপঙ্কর দত্তের ভাই আরো বলেন গোটা আগরতলা শহরে নেশার রমরমা চলছে। সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বললেও বাস্তবের সঙ্গে কোন মিল নেই। গত ৫/৬ বছর ধরে রাজ্যে নেশা ব্যবহারকারীর সংখ্যা অনেক গুনবৃদ্ধি পেয়েছে।

নেশা সেবন কারীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে নেশাকারবাড়ির সংখ্যা। পরিসংখ্যায় বলছে এক সময় ত্রিপুরায় নেশা বলতে শুধু গাঁজা এবং ফেন্সিডিলকে বোঝাতো। বর্তমানে নেশার জগতে হেরোইন থেকে শুরু করে ব্রাউন সুগার সহ ইয়াবার আস্ফালন চলছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...