টেট-এর প্রশ্ন ও সম্ভাব্য উত্তরপত্রে ভুলের অভিযোগে টি আর বি টি কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখালো পরীক্ষাত্রীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টেট পরীক্ষার প্রশ্ন পত্র ও টেন্টেটিভে আনসার কী তে ভুল রয়েছে। এই অভিযোগ নিয়ে শনিবার একাংশ টেট ১ এবং টেট ২ পরীক্ষার্থী টি আর বি টি এর কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি এরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করেন। জানান তাদের দাবি ও সমস্যার কথা। গত ৪ মে টেট ১এবং ২৭ এপ্রিল টেট ২ এর পরীক্ষা হয়েছিল।

এদিকে বোর্ডের চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব বলেন, পরীক্ষার্থীদের দাবি আপত্তি জানাতে হবে অনলাইনে। ২০ মে এর মধ্যে দাবি আপত্তি জানাতে হবে। এর ভিত্তিতে সাবজেক্ট এক্সপার্টদের মতামত নিয়ে ফাইনাল এনসার কী তৈরী করা হবে। পরীক্ষার্থীদের এই ভাবে ডেপুটেশন দেওয়ার কথা নয়। তা সত্ত্বেও যেহেতু তারা পরীক্ষার্থী তাই অদের বক্তব্য শোনা হয়।

পরীক্ষার্থীদের অভিযোগগুলি হচ্ছে পরীক্ষার সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়েছে। একটা প্রশ্নের একাধিক উত্তর থাকায় সঠিক কোনটা তা মার্ক করতে ঝামেলা বাধে। প্রশ্নে ভুল থাকার প্রশ্নের বিষয় আর উত্তরের মধ্যে তালগোল পাকিয়ে যায়। বোর্ড কর্তৃক প্রকাশিত টেন্টেটিভ রেজাল্ট শিটে প্রচুর ভুল রয়েছে বলে তাদের অভিযোগ। টিসার্চ রিক্রুটমেন্ট বোর্ড এখন কি পদক্ষেপ নেয় সেই অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...