২০২৫-২৬ অর্থবছরে আগরতলা পুর নিগম ৪৭৬.৭৪ কোটি টাকার বাজেট পেশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের বাজেট পেশ। ২০২৫-২৬ অর্থবছরে আগরতলা পুর নিগম ৪৭৬.৭৪ কোটি টাকার বাজেট পেশ করেছে। বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৭২ লক্ষ ২ হাজার টাকা। আয় ধরা হয়েছে ৪৭৫ কোটি টাকা। বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার এবছরের পূর্নাঙ্গ বাজেট পেশ করেছেন।

উল্লেখিত ব্যয় বরাদ্ধের প্রস্তাবের মধ্যে রয়েছে রাজধানীর শকুন্তলা রোড, রামনগর চার নম্বর এবং সৎসঙ্গ আশ্রম এলাকায় তিনটি নতুন ফ্লাড পাম্প হাউস নির্মাণ করা। নিগমের বর্ধিত এলাকায় নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ এবং স্ট্রিট লাইট লাগানোর ব্যবস্থা করা হবে। শহরের তিনটি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শহরে পানীয় জল সরবরাহের উন্নতিকল্পে পৌরনিগম ১১ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছে। এদিন মেয়র বলেন, শহরবাসীর সার্বিক সুবিধার কথা মাথায় রেখে ৪৭৬ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। তাতে ঘাটতি দেখা দিয়েছে ৭২ লক্ষ ২ হাজার টাকা। পুর নিগমরে নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই ঘাটতি মেটানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...