মদ বিরোধী অভিযানে সাফল্য পুলিশের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলা বছরের শেষ দিনে মধুপুর থানার সাফল্য। গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার আধিকারিক তপন দেবনাথের নেতৃত্বে টিএসআর এবং পুলিশ যৌথভাবে মধুপুর বাজার চৌমুহনী এলাকায় সুরজ রায়ের ওরফে শানুর বাড়িতে অভিযান চালায়। ১৩৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ এবং বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে সুরজকে গ্রেফতার করে নিয়ে যায় মধুপুর থানায়।

একই দিনে একই সময়ে মধুপুর বাজারটিলা এলাকায় খারেজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১১৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। যদিও মদ বেপারী পুলিশের আচ পেয়ে সেখান থেকেপালিয়ে যায়। জানা যায় উদ্ধারকৃত মদের কালোবাজারে মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান পুলিশ আধিকারিক তপন দেবনাথ। গত এক মাসে মধুপুর থানার পুলিশ পরপর ছয়টি অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার অধিক বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...