টিএসএফের বনধ নিয়ে সমস্যার সমাধানের দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি এন এস ইউ আয়ের

Date:

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- টিএসএফ এর বনধের কারণে সাধারণ মানুষসহ ছাত্রছাত্রীদের দুর্ভোগ চরমে সোমবার এ বিষয়ে সরব হল এনএসইউআই । মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে সমস্যার সমাধানের দাবী জানালো এনএসইউআই। এ বিষয়ে এনএসইউআই নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান ধর্মঘটের ফলে রাজ্যের জনগণের, বিশেষ করে শিক্ষার্থীদের জীবনে ব্যাপক ব্যাঘাত ঘটেছে।

এর দ্রুত সমাধান না করা হলে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে শিক্ষার্থী তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান এন এস ইউ আইয়ের । এদিন এনএসইউআই নেতৃত্ব আরো বলেন যে ককবরক ভাষা ত্রিপুরার অন্যতম বহুল ব্যবহৃত আদিবাসী ভাষা, এবং রোমান লিপি ককবরক ভাষার জন্য একটি আদর্শ মাধ্যম যা শিক্ষা প্রতিষ্ঠানে এই ভাষার সুষ্ঠু সংহতি নিশ্চিত করবে।

তাছাড়া ককবরক ভাষার রোমান লিপি ব্যবহারের ফলে উপজাতি অংশের ছাত্রছাত্রীদের শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন এবং জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে আশা ব্যাক্ত করেন তিনি ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...