কাউন্সিলার অভিজিৎ মল্লিকের ডাকে সাড়া দিয়ে পরিদর্শনে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের ৩৩ নং ওয়ার্ড এলাকায় বহু সমস্যা রয়েছে। বিশেষ করে কালিটিলা এলাকায় প্রথমত পানীয় জলের সমস্যা। রাস্তাঘাটগুলির বেহাল অবস্থা। প্রতি বছর বন্যার সময় একটা সমস্যাতো রয়েছেই। এখানে হাওড়া নদীর উপর একটি সেতুর দাবিও দীর্ঘদিনের। এলাকাবাসী চাইছেন অবিলম্বে যেন এই সমস্ত সমস্যার সমাধান হয়।

শেষ পর্যন্ত এলাকাটি পরিদর্শনে গেলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আপনজন ক্লাব থেকে ভট্টপুকুর এলাকার বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য তিনি গোটা এলাকাটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিলার অভিজিৎ মল্লিক সহ আগরতলা স্মার্ট সিটি প্রকল্প ও জল বোর্ডের বাস্তুকার ও আধিকারিকরা।

এখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর সিদ্ধান্ত হয়। তাতে এলাকাবাসীর পরিস্রুত পানীয় জলের যে সমস্যা রয়েছে তা মিটবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি। উল্লেখ্য, মেয়র দীপক মজুমদার আগরতলা পুর এলাকার উন্নয়নে প্রায়ই বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। সমস্যা সমাধানের জন্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়নেও তৎপরতা দেখান।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...