বিজেপিকে কালিমালিপ্ত করার প্রয়াস কংগ্রেসের: বিজেপি মুখপাত্র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এবং মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। এদিন সংবাদমাধ্যমের সামনে বিরোধী কংগ্রেস দলকে তুলোধনু করে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন একাধিক ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপি সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কংগ্রেস দল। 

আজ কংগ্রেসের জনসভা থেকে ওঠা বিজেপি সরকারের আমলে চাকরি না দেওয়ার অভিযোগের বিরুদ্ধে নবেন্দু ভট্টাচার্য বলেন বিজেপি সরকারের আমলে ১৭৬৪৫ জনের চাকুরী হয়েছে যার মধ্যে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ নেই। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমেই এই চাকুরীগুলি দেওয়া হয়েছে।

কিন্তু কংগ্রেস আমলে চাকুরী দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান ১৯৯০ সালে টিসিএস এবং টিপিএস পদে নিয়োগের ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করা হয়েছিল তাছাড়া বিয়ের উপহার হিসেবে দেওয়া হত চাকুরীর অফার।

এছাড়া কংগ্রেস আমলে রাজনৈতিক সন্ত্রাসের কথা তুলে ধরে তিনি বলেন ১৯৯৩ সালে নির্বাচনের আগে পুরসভা ভাংচুর, পঞ্চায়েত ভাঙচুর, খাদ্য কেলেঙ্কারি, ছাত্রদের পাঠ্যপুস্তক কেলেঙ্কারি, বিভিন্ন স্কিমের টাকা লোপাট আরো প্রচুর ঘটনা ঘটেছে যা মানুষ এখনও ভুলেনি।

তাছাড়া মানুষ এখন সচেতন। বিজেপির ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জমায়েতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। যা পরিলক্ষিত করে ঘাবড়ে গেছে কংগ্রেস যার ফলে ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপিকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস চালাচ্ছে কংগ্রেস বলে অভিমত ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...