অনুষ্ঠিত হল খয়েরপুরের তোলাকোনা মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছাত্র-ছাত্রীদের ৭০ দশকের উত্তাল সময়ের কথা বললেন বিধায়ক রতন চক্রবর্তী। শনিবার খয়েরপুরের তোলা কোনায় পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন ,৭০ দশকের নকশাল আন্দোলনে অনেক ছাত্ররাই কাল স্রোতে হারিয়ে গেছে, যারা পরবর্তী সময় দেশকে যোগ্য নেতৃত্ব দিতে পারতেন।

শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খয়েরপুরের তোলা কোনায় পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। এ ছাড়া ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, কলেজের অধ্যক্ষ ডক্টর রতন মজুমদার সহ অন্যান্যরা।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কাছে ৭০ দশকের ছাত্র যুবকদের পরিস্থিতির কথা তুলে ধরেন বিধায়ক রতন চক্রবর্তী ।তিনি জানান, আমরা একটা উত্তাল সময়ের ছাত্র যুবক ছিলাম।

সেই সময় দেশের সর্বত্রই একটা হতাশার আবহ ছিল। একটা নতুন পথের সন্ধানে সম্পূর্ণ নতুন রাজনৈতিক সমীকরণে সামিল হয়েছিল ছাত্র যুবকরা তাদের মধ্যে সমাজ পরিবর্তনের চাহিদা ছিল তুঙ্গে। বিধায়ক আরো বলেন, ৭০ দশকের নকশাল আন্দোলনের কালস্রোতে অনেক মেধাবী ছাত্র হারিয়ে গেছে ,যারা পরবর্তী সময়ে দেশকে যোগ্য নেতৃত্ব দিতে পারতেন।

এদিন নবীনবরণ অনুষ্ঠানের সাথে পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়ের নতুন একাডেমী ভবনের শুভ উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী ।নবীন বরণ অনুষ্ঠানে মহা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...