প্রবাসী ভারতীয়দের উপর অমানবিক আচরণের প্রতিবাদে কংগ্রেস 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : – আমেরিকা থেকে প্রবাসী ভারতীয়দের অমানবিক ভাবে ভারতে প্রেরণ করার অভিযোগকে সামনে রেখে আন্দোলনে সরব হল কংগ্রেস। শুক্রবার বিকেল নাগাদ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এদিনের কর্মসূচি সম্পর্কে বিধায়ক সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগের সুর তুলে বলেন , গোটা দেশের মানুষ যেখানে আমেরিকার এই কর্মকান্ডে ব্যথিত, মর্মাহত , ক্ষোব্ধ সেখানে এই বিষয় নিয়ে একটিও শব্দ করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এবিষয়ে ক্রমাগত নীরবতা পালন করছে মোদি সরকার । যা নিতান্তই লজ্জাস্কর। একইসাথে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “ভিতু ” বলে সম্বোধন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এধরণের সরকার জনগণের জন্য কখনোই শ্রেয় হতে পারে না বলেও ক্ষোভ জাহির করেন। যার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে সামিল হয়েছে সংগঠন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...