খোয়াই থানাধীন গৌরনগর এলাকায় এক অজ্ঞত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার সকালে খোয়াই থানাধিন গৌরনগর স্কুল চত্বর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই বিষয়ে খোয়াই থানার ইন্সপেক্টর যুগল ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আজ সকাল দশটা নাগাদ পুলিশের কাছে খবর আসে খোয়াই থানা অন্তর্গত গৌরনগর স্কুল চত্বরে একটি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি পড়ে রয়েছে।

এই খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই ব্যক্তিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক তদন্ত করার পর জানায় লোকটি মৃত। পরবর্তীতে পুলিশ ওই অজ্ঞাত পরিচয়ের মৃত ব্যক্তিটি কে জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি বিষয়ে পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ জানায় কোন ধরনের তথ্য বা সংশ্লিষ্ট এলাকার জনগণের পরিচিত নয় বলেও জানান। এলাকার জনগণ এই কথাগুলো পুলিশকেও জানিয়েছে বলে সাংবাদিকদের জানান। যদিও গোটা ঘটনাটি তদন্ত করছেন সরজমিনে। এখন দেখার বিষয় এই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির আসল মৃত্যুর কারণ এবং পরিচয় পুলিশ বের করতে পারে কিনা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...