ড্রেনে যেন আবর্জনা না ফেলে সে ব্যাপারে সতর্ক করলেন পুরবাসীদের মেয়র 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুর নিগম এলাকায় কোন ধরনের সমস্যা মেয়র দীপক মজুমদারের গুচরে এলেই সেই এলাকায় পরিদর্শনে যাচ্ছেন তিনি। পাশাপাশি সেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন তিনি। সোমবার নিগমের ৩৭ নং ওয়ার্ডের কর্পোরেটর তথা এম আই সি মেম্বার বাপি দাসের এলাকায় কিছু সমস্যা ঘুরে দেখেন তিনি।

কালী টিলা এলাকায় কিছু রাস্তাঘাট পাশাপাশি ড্রেইন ভেঙ্গে পড়ায় এলাকা পরিদর্শন করেন এবং সঙ্গে থাকা ইঞ্জিনিয়ারকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন জনসাধারণকে ও সতর্ক হতে হবে নিগম ড্রেইন করে দেব কিন্তু সেই ড্রেনে জনসাধারণ প্লাস্টিক ক্যারি ব্যাগ সহ বিভিন্ন আবর্জনা ফেলবে যার ফলে ড্রেনে জল জমে যাবে উৎপত্তি হবে মশার সেই ব্যাপারে নজর রাখতে হবে তাদেরকেও।

ড্রেনে যেন আবর্জনা না ফেলে সে ব্যাপারে সতর্ক করেন তিনি। মেয়রের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সমাজসেবী তাপস ভট্টাচার্য সহ এলাকাবাসী।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...