পাঁচ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার পাঁচ দফা দাবিতে দুই ঘন্টার গণঅবস্থান কর্মসূচিতে মিলিত হল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। গণঅবস্থান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে। গণঅবস্থান স্থল থেকে অতিসত্বর তাদের দাবি পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকি দিয়েছে ক্ষেতমজুর ইউনিয়ন।

এদিন সংবাদ মাধ্যমকে ক্ষেতমজুর ইউনিয়নের জনৈক নেতৃত্ব জানান , রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান করেনি যার ফলে এরা বঞ্চিত হয়ে রয়েছে সরকারি আর্থিক সুযোগ সুবিধা থেকে। তাই ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট পাঁচ দফা দাবি রাখা হয়েছে। 

 

দাবিগুলো যথাক্রমে :-

রেগা ও টুয়েপ প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ, দৈনিক মজুরি ৬০০ টাকা করা, সকল ভূমিহীন ও গৃহহীনদের ভূমি বন্দোবস্তের ব্যবস্থা করা, গোটা দেশে আদিবাসি মহিলাদের উপর সামাজিক নির্যাতন বন্ধ করা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...