যথাযোগ্য মর্যাদায় আগরতলাতে উদযাপিত হলো বাংলাদেশের মহান বিজয় দিবস 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সোমবার(১৬ ডিসেম্বর) আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনেও যথাযোগ্য মর্যদার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এদিন রাজধানীর কুঞ্জবন এলাকার বাংলাদেশ সরকারি হাইকমিশন অফিসে স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সরকারি হাই কমিশনের প্রথম সচিব মো: আল আমিন জাতীয় পতাকা উত্তোলন করেন। এই সময় তার সঙ্গে সরকারি হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচি শেষে প্রথম সচিব মো: আল আমিন উপস্থিত সংবাদ মাধ্যমকে বলেন, মহান বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত সকল স্তরের মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়।

দ্বিতীয় পর্বে সহকারী হাই কমিশনের সভাকক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার লিখিত বাণী পাঠ করা হয় এবং সবশেষে বিজয় দিবস নিয়ে উপস্থিত সকলে আলোচনা করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...