দেশের জাতীয় পতাকার অপমানের বিরুদ্ধে গর্জে উঠলেন মন্ত্রী সুধাংশু দাস, চিকিৎসা পরিষেবা বন্ধের অনুরোধ জানালেন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় নাগরিকদের পর এবার বাংলাদেশী নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধের অনুরোধ জানালেন রাজ্যের প্রাণী বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। প্রসঙ্গত বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অপমানের ঘটনায় বাংলাদেশী নাগরিকদের চিকিৎসা পরিসেবা বন্ধের দাবি নিয়ে ওঠা বিক্ষোভকেও রাজ্যের একটি বেসরকারি হাসপাতাল সমর্থন জানিয়েছে। 

শনিবার নিজ সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাস লিখেছেন, যে অশিক্ষিত মাদ্রাসা ছাপ জিহাদীরা আমাদের দেশের জাতীয় পতাকার অসম্মান করেছে, এরা আবার আমাদের দেশে এসে চিকিৎসা পরিসেবা থেকে শুরু করে সব রকমের পরিসেবা নিচ্ছে।

তাই তিনি বিনীতভাবে সমস্ত ডাক্তারদের কাছে অনুরোধ করেছেন, এই অমানবিকতার বিরুদ্ধে দায়িত্ব নিয়ে দেশের জাতীয় পতাকার অপমানের বিরুদ্ধে গর্জে উঠার।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...