২০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপসহ আটক বহিঃরাজ্যের এক যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের নেশা সামগ্রী সহ বিহারের দুই মহিলা সহ চারজন আটক। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ তিন পাচারকারিকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। পাশাপাশি নেশাজাতীয় কফ সিরাপ সহ আটক করা হয় এক জনকে। আগরতলা জিআরপি থানার ওসি জানান মঙ্গলবার আগরতলা জিআরপি থানার পুলিশ ও রেল পুলিশ বিহারের তিন জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে দুইজন মহিলা।

অভিযোগ তারা দীর্ঘদিন ধরে রাজ্য থেকে গাঁজা পাচার করে আসছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে থাকা ব্যাগ থেকে ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি মঙ্গলবার সানি কুমার নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ডেমো ট্রেনে করে ২০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ রাজ্যে নিয়ে আসে। ধৃত সানি কুমারের বিরুদ্ধেও এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...