“হলুদ খামে স্বপ্ন পূরণ” প্রানী সম্পদ বিকাশ দপ্তরে ৬৭ জন ভেটেরিনারি ডক্টর পদে নিয়োগ পত্র বিলি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এখনো ভেটেরিনারি অফিসারের ১০৯ টি শূন্যপদ রয়েছে। সহসাই এই ১০৯ টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করা হবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কর্মী সঙ্কট রয়েছে। ফলে দপ্তরের বিভিন্ন প্রকল্প গুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। বুধবার ভেটেরিনারি অফিসার পদে নতুন নিয়োগ প্রাপ্তদের অফার বিলি অনুষ্ঠানে একথা বললেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

বুধবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬৭ জন ভেটেরিনারি অফিসারের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। রাজধানীর গুর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসের কনফারেন্স হলে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস সহ অতিথিরা এদিন নিজ হাতে ভেটেরিনারি অফিসারদের হাতে অফার লেটার তুলে দেন।

পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন ৮ বছর পর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ৮৭ জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হয়েছে। এখনো আরও ১০৯ টি শূন্য পদ রয়েছে। নবনিযুক্ত ভেটেরিনারি অফিসারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভাব মূর্তি নির্ভর করবে নবনিযুক্ত ভেটেরিনারি অফিসারদের উপর। সেই দিকে নজর রেখে সকলকে কাজ করার আহ্বান জানান।

 

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...