রেলে করে গাঁজা পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার চার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জি আর পির জালে আরও চার ট্রেনে খাবার পরিবেশনের কাজে যুক্ত কর্মী। রেলে করে গাঁজা পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার আরও চারজন। জানা যায় ১৬ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রেলে করে গাঁজা পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করে আগরতলা জিআরপি থানার পুলিশ।

ধৃতরা দেওঘর এক্সপ্রেসে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা সংস্থার কর্মী। পরবর্তী সময় ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ। সেই মামলার তদন্তে নেমে রবিবার আগরতলা জিআরপি থানার পুলিশ আরও চার জনকে গ্রেপ্তার করে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃতরা রানী কমলাবতি এক্সপ্রেসে করে বিহারে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

তারা সকলে দেওঘর এক্সপ্রেসে খাবার পরিবেশনের সাথে যুক্ত। ধৃতরা হল বিকাশ কুমার, কিষান কুমার, গৌতম কুমার ও সুশীল কুমার। ধৃতরা সকলে বিহারের বাসিন্দা। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ।অভিযোগ প্রতিনিয়ত ট্রেনে গাঁজা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে অবৈধভাবে গাঁজা পাচারকারীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...