ফের আটক ৬ বাংলাদেশী নাগরিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রাজ্যে। ফের আটক ৬ বাংলাদেশী নাগরিক। জিরানিয়া রেলস্টেশন থেকে আটক ৬ বাংলাদেশী নাগরিক। ধৃতদের মধ্যে তিন জন পুরুষ এবং বাকি তিন জন তৃতীয় লিঙ্গের নাগরিক।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশন থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ, রেল পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশী নাগরিককে আটক করে। অভিযোগ ধৃতরা অবৈধভাবে রাজ্যে আসে।

তারা বহিঃরাজ্যে যাওয়ার জন্য জিরানিয়া রেল স্টেশনে আসে। ধৃতরা প্রথমে জানায় তাদের বাড়ি বিশালগড়। পরবর্তী সময় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশে। তারা মুম্বাই যাওয়ার জন্য অবৈধভাবে রাজ্যে এসেছে।

আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। এভাবে ক্রমাগত বাংলাদেশী নাগরিক এর অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে বি এস এফের টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...