অবৈধভাবে অনুপ্রবেশ রুখতে ত্রিপুরা- বাংলাদেশে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি সাংসদ বিপ্লবের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে অনুপ্রবেশ রুখতে ত্রিপুরা- বাংলাদেশে সীমান্তে যেসব জায়গায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি, সেসব জায়গায় বেড়ার নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আবেদন সাংসদ বিপ্লব কুমার দেবের। চলতি মাসের ২১ তারিখ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে আবেদন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। চিঠিতে সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন পড়শি রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য ৮৫৬ কিলোমিটার।

যদিও সীমান্তের বেশিরভাগ অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ হয়েছে। কিন্তু সীমান্তের ২৬.৬৪ কিলোমিটার অংশ এখনও বেড়া দেওয়া হয়নি। সেসব জায়গায় বেড়া নির্মাণ কাজ চলছে খুব ধীরগতিতে। সাংসদ বিপ্লব কুমার দেব চিঠিতে আরও বলেন, সংস্কারের অভাবে পুরানো সীমান্ত বেড়া জরাজীর্ণ ও মরিচা পড়ে গেছে। এখন বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে উন্মুক্ত সীমান্ত দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের সম্ভাবনা।

তাই তিনি স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহের কাছে উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া এবং পুরানো সীমান্ত বেড়া সংস্কারের জন্য আবেদন জানিয়েছেন। যদিও ত্রিপুরায় অনুপ্রবপশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার সক্রিয় পদক্ষেপ নিয়েছে। কিন্তু সীমান্তের আরও নজরদারি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান সাংসদ। উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রায়শই অবৈধ ভাবে সেদেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ঘটছে ত্রিপুরায়।

 

 

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...