১৫ কেজির উপর গাঁজা সহ ১ পাচারকারীকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা সরকারি রেল পুলিশের হাতে ফের আটক গাঁজা সহ এক পাচারকারী। ১৫ কেজির উপর গাঁজা সহ ১ পাচারকারীকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ।থানার ওসি তাপস দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারিকে আটক করা হয়েছে। বহিঃরাজ্যে পাচারের জন্য এই ব্যক্তি রেল স্টেশনে এসেছিল। সেই সংবাদের উপর ভিত্তি করে আগরতলা জিআরপি থানার পুলিশ রেল স্টেশনে ওত পেতে বসে।

তখন পুলিশ লক্ষ্য করে একজন লোক দুটি ব্যাগ নিয়ে রেল স্টেশনে প্রবেশ করেছে। প্রথমে আগরতলা জিআরপি থানার পুলিশ সন্দেহ জনক তাকে আটক করে। ধৃত ব্যক্তির নাম ফকর উদ্দিন আহমেদ। ধৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ধৃত ব্যক্তির বাড়ি আসামের কামরূপ। ধৃত ব্যক্তিকে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। অভিযোগ এভাবেই অবৈধ উপায়ে রেলের মাধ্যমে নেশা সামগ্রী পাচার করে নেশাকারবারিরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...