ফের রাজধানীর উড়ালপুলে ঘটলো যান দুর্ঘটনা, গুরুতর আহত এক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান সন্ত্রাস যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। আকছার ঘটছে রাজ্যের কোথাও না কোথাও যান দুর্ঘটনা। অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। ফের রাজধানীর উড়ালপুলে ঘটলো যান দুর্ঘটনা। সোমবার ঘটনাটি ঘটে এ ডি নগর থানা এলাকায়। জানা গেছে ইকো, যাত্রীবাহী অটোরিক্স ও বাইকের মধ্যের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন বাইক চালক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

ঘটনাস্থল থেকে আহত বাইক চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত ইকো ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ক্ষতি হয়েছে অটো রিক্সার। এডি নগর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এডি নগর থানার এক পুলিশ অফিসার জানান যাত্রীবাহী অটো ও ইকো গাড়িটি এডি নগরের দিক থেকে আগরতলার দিকে আসছিল। অপরদিকে বাইকটি আগরতলা থেকে এডি নগরের দিকে যাচ্ছিল। আচমকা ইকো গাড়িটি যাত্রীবাহী অটোটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে যাত্রীবাহী অটোটি নিয়ন্ত্রন হারিয়ে বাইকে ধাক্কা মারে। এতে আহত হয় বাইক চালক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...