Connect with us

Uncategorized

১৪ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল রাজধানীর মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ

Published

on

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশি তদন্তে উদ্ধার হওয়া চুরি যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ১৪ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল রাজধানীর মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার ওসির উপস্থিতিতে মোবাইল গুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

পূর্ব আগরতলা থানার ওসি জানান মহারাজগঞ্জ ফাঁড়ি থানায় বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল হারিয়ে যাওয়ার কারনে জিডি এন্ট্রি করা হয়। তারপর মহারাজগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ তদন্তে নেমে হারিয়ে যাওয়া ১৪ টি মোবাইল উদ্ধার করে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া ১৪ টি মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের প্রকৃত মালিকরা।

Continue Reading