দুর্গা পূজাকে সামনে অবৈধ পার্কিং বন্ধে ট্রাফিকের  সতর্কতা অভিযান 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে অবৈধ পার্কিং বন্ধে ট্রাফিকের তরফে প্রায়শই যানবাহন চালকদের সতর্ক করা হয়। কিন্তু এর পরেও শহরের বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে যানবাহন পার্কিং করে রাখে একাংশ যানবাহন চালক। ফলে মানুষের চলাচল করতে সমস্যায় পড়তে হয়। তাই দুর্গা পূজার প্রাক মুহূর্তে শহরে ফের অভিযান। বৃহস্পতিবার ট্রাফিক, পুর নিগম, পরিবহণ দপ্তর ও পুলিসের যৌথ উদ্যোগে চলে বিভিন্ন জায়গায় অভিযান।

দুর্গা পূজাকে সামনে রেখে এইদিন পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত অভিযান চালানো হয়। এদিন অবৈধভাবে পার্কিং করা একাধিক বাইককে জরিমানা করা হয়। একটি গাড়িকে ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। একটি অটোতে নোটিস লাগিয়ে দেওয়া হয়। পরিবহন দপ্তরের এক আধিকারিক জানান দুর্গা পুজার আগে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে আগরতলা শহরে চলাফেরা করতে পারে তার জন্য অভিযান চলে।

যান চালকদের একাধিকবার সতর্ক করা হয়েছে। তাই এদিন যারা যানবাহন অবৈধ ভাবে পার্কিং করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরণের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান এক পুলিশ আধিকারিক।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...