Connect with us

Uncategorized

শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে থানায় মামলা, আটক অভিযুক্ত

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক অবক্ষয়ের আরও এক ঘটনা প্রকাশ্যে। কিশোরের বিরুদ্ধে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার পরিবারের তরফে থানায় মামলা করা হলে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনা পূর্ব থানাধিন প্রতাপগড় সুভাষনগর এলাকায়। জানা গেছে মঙ্গলবার শ্যামা মায়ের আরাধনার ব্রতী হয়েছিল রাজধানীর প্রতাপগড় সুভাষ নগর এলাকার লোকজন।

বুধবার সন্ধ্যায় ছিল দশমী। দশমীতে মায়ের সাথে যায় এলাকার এক শিশু কন্যা। শিশু কন্যার মা জানান দশমী থেকে উনার মেয়ে আগে বাড়িতে চলে আসে। বেশকিছু সময় বাদে তিনি দশমীর খাবার খেয়ে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর দেখতে পান ঘরের দরজা বন্ধ।অনেক ডাকাডাকির পর ঘরের দরজা খোলা হয়। তখন তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরের পিছনের দরজা খোলা।

ঘরের পিছনের দরজা দিয়ে বের হওয়ার পর দেখতে পান এক নাবালক দাড়িয়ে রয়েছে। ঘরের মধ্যে ওনার মেয়ে অনেকটা ভয়ে কাপছে। তখন তিনি দেবরকে ডাকেন। আটক করা হয় ১৭ বছরের কিশোরকে। কিন্তু অভিযুক্ত আচমকা পালিয়ে যায়। মেয়েটি জানায় তাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনা জানিয়ে পূর্ব মহিলা থানায় মামলা করা হয়। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করা হয়। পাশাপাশি গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নাবালককে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক অবক্ষয় কোন জায়গায় গিয়ে ঠেকেছে এই ঘটনা ফের প্রমাণ করলো।

 

Continue Reading