পুলিশের জালে আটক ৫ চোর, উদ্ধার টমটম সহ ২টি বাইক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে বেড়ে গেছে চুরির ঘটনা। মোটর বাইকের পাশাপাশি চোরেরা এখন থাবা বসাচ্ছে টম টমেও। অভিযোগ টম টম চুরি করে এর ব্যাটারি সহ অন্য যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয় চোরেরা। সম্প্রতি বাইক ও টম টম চুরির অভিযোগ পূর্ব আগরতলা থানা এলাকায় ঘটে। মামলা নিয়ে পুলিশ তদন্তে নামে। মেলে সাফল্য।

পূর্ব আগরতলা থানার পুলিশ প্রথমে প্রানতোষ দেব নামে এক জনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর তার কাছ থেকে একটি টমটম ও দুটি বাইক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুইটি বাইকের মধ্যে একটি চুরি করা হয়েছিল ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে। অপর বাইকটি চুরি করা হয়েছিল মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে।

প্রানতোষ দেবকে জিজ্ঞাসাবাদ করার পর এই চক্রের আরও ৪ জন জালে উঠে। একথা জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...