জষ্পুইজলা প্লে সেন্টারের সঙ্গে ১-১ গোলে ড্র করে খেতাব দখল করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত মহিলা ডাবল লিগ ফুটবল প্রতিযোগিতায় শিরোপা নিজেদের ঘরে নিলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। লিগের শেষ ম্যাচে জষ্পুইজলা প্লে সেন্টারের সঙ্গে ১-১ গোলে ড্র করে খেতাব দখল করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সংগ্রহ ছিলো ৮ ম্যাচে ২০ পয়েন্ট।

অন্যদিকে জষ্পুইজলা প্লে সেন্টারের কাছে ছিলো ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ফলে লিগের শেষ ম্যাচটি জষ্পুইজলা প্লে সেন্টারের কাছে জয় ছাড়া বিকল্প ছিলো না।এই ম্যাচে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে রার্নাস খেতাব দখল করে সন্তুষ্ট থাকতে হয় জষ্পুইজলা প্লে সেন্টারকে। সোমবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী, প্রেট্রন রতন সাহা, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, ধোনাচার্য কোচ বিশেশ্বর নন্দী, জিমনাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে।

ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এর ফুটবলার ধনিতা রিয়াং৷ লিগের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় জষ্পুইজলা প্লে সেন্টারের ফুটবলার সীমা দেববর্মা। ১২ টি গোল করে সেরা স্কোরারের পুরস্কার নিজের করে নেয় জষ্পুইজলা প্লে সেন্টারের ফুটবলার পোকিলা বড়ুয়া। চ্যাষ্পিয়ন দলের হাতে ২৫ হাজার টাকা সহ ট্রফি ও রার্নাস দলের হাতে ১৫ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...