Connect with us

Uncategorized

বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ আটক এক যুবক 

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা কারবারিরা বিভিন্ন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী গাঁজা বিভিন্ন জায়গায় পাচার করছে। তবে অনেক সময় রেলপথে কিংবা সড়ক পথে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ছে নেশা কারবারিরা।এবার রাজধানীতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নেশা সামগ্রী গাঁজা।

রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ অভিযান চালায় রাজধানীর কৃষ্ণনগর প্রগতি রোডে সুমিত দেববর্মার বাড়ির ভাড়াটিয়া অমিত দেববর্মার ঘরে। পুলিশ তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে উদ্ধার করে ট্রলির ভিতরে রাখা প্রায় ৩৬ কেজি গাঁজা।

গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অমিত দেববর্মাকে। পশ্চিম থানার ওসি জানান উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। পুলিশ একটি মামলা নিয়ে সোমবার ধৃতকে আদালতে সোপর্দ করে।

 

 

Continue Reading